Header Ads Widget

Latest

6/recent/ticker-posts

একটি জমি কেনার পূর্বে কি কি করনীয় | What should check before buying a land in Bangladesh

 

জমি ক্রয় করার পূর্বে কি করা উচিত একজন মানুষ তার অনেক কষ্টের উপার্জন দিয়ে জমি কিনে থাকে, জমি ক্রয় করার আগে যথাযথত সতর্কতা অবলম্বন না করলে তার এই টাকা বিফলে যেতে পারে এবং সে হয়রানির স্বীকার হতে পারে। জমি কেনার পূর্বে নিন্মোলিখিত পধক্ষেপ গুলি অনুস্মরণ করলে আপনি ঝামেলা মুক্ত একটি নিষ্কণ্টক জমি ক্রয় করতে পারবেন বলে আশা করা যায়...... 

বাংলাদেশে জমি ক্রয় বিক্রয় হয় Transfer of Property Act-1872 অনুসারে দেখে নিন জমি কেনার কেনার পূর্বে আপনার কোন কোন বিষয়ে খোজ নেওয়া উচিত....

১. জমির মালিকানা সম্পের্কে নিশ্চিত হউন জমিটির বর্তমান মালিক কে? সে কি জমিটির দখলে আছে কি না ? জমিটি কি সে ঊত্তরাধিকার সূত্রে পেয়েছে না কি ক্রয় সুত্রে পেয়েছে? 

ক্রয় সূত্রে পেয়ে থাকলে ভায়া দলিল দলিল টি যাচায় করে দেখবেন। জমির C.S, S.A, R.S এবং B.S বা (সিটি জরিফ) খতিয়ান এবং C.S, S.A, R.S এবং B.S বা (সিটি জরিফ) ম্যাপ গুলা যাচাই করে দেখবেন এখানে কার নাম আছে এবং জমির দাগ খতিয়ান ঠিক আছে কি না?

সরেজমিনে নকশার সঙ্গে জমিটির বাস্তব অবস্থা মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী ভূমির মালিকদের কাছ থেকে দাগ ও খতিয়ান নম্বর জেনে মিলাতে হবে 

২. জমিটি নিষ্কন্ঠক কিনা নিশ্চিত হউন জমিটি বন্ধক রেখে ব্যাংক থেকে কোন লোন নেওয়া আছে কিনা অথবা জমিটি ব্যাংকের কাছে দায়বদ্ধ কিনা জমিটি অন্য কোন প্রটিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা? 

জমিটি সরকারি কোনো সংস্থা অধিগ্রহণ করেছে কি না ? খাস জমির অন্তর্ভুক্ত কি না কিংবা অর্পিত সম্পত্তি কি না ? খাজনা পরিশোধ করা হয়েছে কি না ? 

৩. জমির দলিল ঠিক আছে কি না কি ভাবে যাচাই করবেন সাব-রেজিস্ট্রি অফিস প্রথমে জমির মালিকের কাছ থেকে জমির যাবতিয় দলিল এবং ভায়া দলিল ও খতিয়ান, ম্যাপ, মৌজা ম্যাপ, দাখিলা বা খাজানা রশিদের ফটোকপি চেয়ে নিন এবং জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সাব রেজিস্ট্রি অফিসে খোজ নিন এখান থেকে জমিটি দলিল করা হয়েছিল কিনা ? 

ভূমি অফিস ভূমি অফিসে গিয়ে দেখবেন জমিটি আপনি যার কাছ থেকে কিনছেন তার নামে নাম-জারি বা মিউটেশন করা আছে কিনা এবং কোন মিস কেস বা অন্য কোন সমস্যা আছে কিনা? 

তশিল অফিস এর পর আপনি স্থানীয় তশিল অফিসে গিয়ে দেখবেন জমির খাজনা নিয়মিত পরিশোধ করা হয়েছে কিনা এবং কোন সার্টিফিকেট কেস আছে কি না ? 

অন্যান্ন অতিরিক্ত সতর্কতা এর পরেও আপনি স্থানীয় লোক জনের কাছ থেকে জমিটি সম্পর্কে খোজ খবর নিতে পারেন। যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তিনি জমটি বিক্রয় করার জন্য বাংলাদেশের আইন অনুযায়ি যোগ্য কিনা অর্থাৎ তাকে সুস্থ মষতিষ্কের এবং সাবালক হতে হবে । আপনি পত্রিকায় জমিটির বিষয়ে কারো কোন দাবি বা আপত্তি আছে কি না জানতে চেয়ে বিজ্ঞাপন দিতে পারেন। আশাকরা যায় উপরোক্ত পদক্ষেপ গুলি যথাযত ভাবে অনুসরণ করলে আপনি একটি জমির নিষ্কণ্টকটা সম্পর্কে মোটামুটি শতকরা ৯০ শতাংশ নিশ্চিত হতে পারবেন এবং আর ভালো হয় একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে নিলে। 

আরো বিস্তারিত জানতে এই ভিডীয়োটি দেখতে পারেন, ধন্যবাদ।



Post a Comment

0 Comments